জাতীয়

শাহ আমানতে এক কেজি স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী আটক

 ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ ও আইফোনসহ মিজানুর রহমান নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার, ১২টি স্বর্ণের চুড়ি, ১২টি স্বর্ণের লকেট ,১৯টি আইফোন ও মদ উদ্ধার করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক একেএম সুলতান মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি শেষে ওই যাত্রীর হাত ব্যাগ থেকে এসব স্বর্ণের বার, স্বর্ণালংকার ও মোবাইল সেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ