জাতীয়

রানওয়েতে বিকল উড়োজাহাজ, শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

কারিগরি ত্রুটির কারণে রানওয়েতে বিকল হয়ে আছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। এ কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। এরপর উড়োজাহাজটি ট্যাক্সিওয়েতে আসতে না পেরে রানওয়েতে রয়ে গেছে।

রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি রানওয়েতে বিকল হয়ে পড়ে ছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। যেসব ফ্লাইটের ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়েছে। রানওয়ে পরিষ্কার হলে অবতরণের অনুমতি দেওয়া হবে। এয়ারক্র্যাফটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

এয়ারলাইন্সটির মূল সমস্যা কী ছিল, জানতে চাইলে তিনি বলেন, তারা বিস্তারিত কিছু জানায়নি। ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। অবতরণের পর আমাদের জানায় তাদের কিছু সাপোর্ট লাগবে। আমরা সাপোর্ট দিচ্ছি।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি কাতারের স্থানীয় সময় সকাল ১১টা ৩ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটি এয়ারবাস এ৩৩০-৩০২ মডেলের এয়ারক্র্যাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ