জাতীয়

কবি মহাদেব সাহার ৭৯তম জন্মদিন আজ

 কবি মহাদেব সাহা (ফাইল ছবি)
কবি মহাদেব সাহা (ফাইল ছবি)

প্রেম, প্রকৃতি, নিসর্গ, দ্রোহ এবং স্বাধীনতার কবি মহাদেব সাহার আজ ৭৯তম জন্মদিন। ১৯৪৪ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭২ সালে মহাদেব সাহার প্রথম কাব্যগ্রন্থ ‘এই গৃহ এই সন্ন্যাস’ প্রকাশিত হয়। তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৯০টি।

মহাদেব সাহার বাবা গদাধর সাহা, মা বিরাজমোহিনী। বাবা-মায়ের একমাত্র সন্তান মহাদেব সাহার স্ত্রী নীলা সাহা। দুই ছেলে তীর্থ সাহা ও সৌধ সাহা। কাব্যসাধনার স্বীকৃতি হিসাবে অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন মহাদেব সাহা। সম্মাননা ও পুরস্কারের মধ্যে রয়েছে- একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার।

সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদানের মধ্য দিয়ে ১৯৬৯ সালে মহাদেব সাহার কর্মজীবন শুরু হয়। জীবনব্যাপী তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ