জাতীয়

কোস্টগার্ড দুর্বার গতিতে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোস্টগার্ড দুর্বার গতিতে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশ কোস্টগার্ডের সমুদ্র মহড়া পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনে উপস্থিত থেকে মন্ত্রী মহড়া পরিদর্শন করেন। কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনে উপস্থিত থেকে মন্ত্রী মহড়া পরিদর্শন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে কোস্টগার্ড শুধু সমুদ্র বন্দরই নয়, তারা সবধরনের নিরাপত্তায় কাজ করছে। মানব ও মাদক পাচার রোধে সফল ভূমিকা রাখছে।

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কোস্টগার্ডকে আমরা শক্তিশালী করেছি, সক্ষমতা বৃদ্ধি করেছি, জনবল বৃদ্ধি করেছি। এছাড়া কোস্টগার্ডকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হয়েছে। আমরা বলতে পারি কোস্টগার্ডের সক্ষমতা দিন দিন বাড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে কোস্টগার্ড শুধু সমুদ্র বন্দরই নয়, তারা সবধরনের নিরাপত্তায় কাজ করছে। মানব ও মাদক পাচার রোধে সফল ভূমিকা রাখছে। আমরা মনে করি প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোস্টগার্ড দুর্বার গতিতে এগিয়ে চলছে।

আসাদুজ্জামান খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখন সংসদে একটি বেসরকারি বিল তুলে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছিল। মাত্র একটি জাহাজ দিয়ে শুরু হয়েছিল কোস্টগার্ডের যাত্রা।

চট্টগ্রাম সমুদ্র বন্দরের অতীত ও বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০০৪ সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে লাল তালিকাভুক্ত করা হয়েছিল। আমাদের এত বড় বন্দর, সেখানে তখন জাহাজ আসতে নানান ধরনের প্রশ্ন তোলা হত। কিন্তু এখন আর সেই অবস্থা নেই।

এই মহড়ায় কোস্টগার্ডের জাহাজগুলোর স্টিম পোস্ট, ভিবিএসএস এক্সারসাইজ, ২০ মিটার রেসকিউ বোট, মেটাল শার্ক, জাহাজ কামরুজ্জামান দ্বারা পলিউশন কন্ট্রোল এক্সারসাইজ, ডিসপারসেন্ট ডেলিভারি ও ওয়াটার গান অপারেশন প্রদর্শন করা হয়।

এসময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ