জাতীয়

মশক নিধনে ২৫ কোটি টাকা ব্যয় করবে ডিএসসিসি

 ফাইল ছবি
ফাইল ছবি

২০২২-২০২৩ অর্থবছরের জন্য ছয় হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরমধ্যে মশক নিধনে বরাদ্দ রাখা হয়েছে ২৫ কোটি টাকা।

বৃহস্পতিবার ( ৫ আগস্ট) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

২০২২-২০২৩ অর্থবছরের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মশক নিধনে ব্যবহৃত কীটনাশকে, যা ২০২১-২২ অর্থবছরের বাজেটে ছিল ২২ কোটি ৫৫ লাখ টাকা। পরে সংশোধিত বাজাটে তা ২২ কোটি ১২ টাকা করা হয়।

এ ছাড়া মশক নিধনে ফগার, হুইল, স্প্রে মেশিনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নগরভবনে বরাদ্দ আছে ৫ লাখ, ওষুধের জন্য ২ লাখ, নিজস্ব ব্যবস্থাপনায় কুকুর নিয়ন্ত্রণে বরাদ্দ ১২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত দুই অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র তাপস। দায়িত্ব নেওয়ার পর এটি তার তৃতীয় বাজেট ঘোষণা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত করপোরেশন সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত ১ হাজার ৯২৩ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। ২০২১-২২ অর্থবছরে ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ