জাতীয়

ভারত থেকে আসছে দুই হাজার টন কাঁচামরিচ

 ফাইল ছবি
ফাইল ছবি

আট মাস পর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হচ্ছে। শনিবার (৬ আগস্ট) থেকে কাঁচামরিচ আসা শুরু হবে। হিলি শিপিং ট্রের্ডাস ও সততা বাণিজ্যালয় নামের দুই প্রতিষ্ঠান এ কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে।

সূত্র জানায়, গত ১০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচামরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার (৪ আগস্ট) হিলি বাজারের দুই আমদানি কারক প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে।

স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন গণমাধ্যমকে বলেন, কয়েক দিনের গরম ও টানা বৃষ্টিতে দেশে কাঁচামরিচের আবাদ নষ্ট হয়ে গেছে। যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের। বাণিজ্য মন্ত্রণালয় ও খামার বাড়িতে কাঁচামরিচ আমদানির জন্য আবেদন করেছি।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, সম্প্রতি দেশের বাজারে কাঁচামরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে আইপি দেওয়া শুরু করেছে মন্ত্রণালয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ