জাতীয়

সেপ্টেম্বরের পর বিএনপি পালোনোর পথ পাবে না: তথ্যমন্ত্রী

কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ
কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ

নেতাকর্মীদের প্রস্তুত হবার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন, আগস্ট শোকের মাস হওয়ায় আমরা কর্মসূচী পালন করছি। কিন্তু সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো, বিএনপি পালোনোর পথ পাবে না।

শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে শুক্রবার (৫ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাকসবজি ও সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেছেন, 'আমরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধকে সামনে রেখে নেতা-কর্মীদের উদ্দেশে বলতে চাই- বিএনপি এখন ব্যাঙের মতো ডাকছে, পুঁটি মাছের মতো লাফাচ্ছে। তারা মূলত ষড়যন্ত্র করছে।'

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি বাসায় বসে বক্তৃতা আর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে। বিএনপির বিক্ষোভে যত লোক ছিল, তার থেকে গাছে কাকও অনেক বেশি ছিল। আর করোনাকালীন আওয়ামী লীগ ও তার নেতা-কর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অন্য কেউ দাঁড়ায়নি। তবে সবাই সতর্ক থাকবেন, কারণ বিএনপি মূলত ষড়যন্ত্র করছে।’

দেশে সবজি উৎপাদন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আয়তনের দিক থেকে ছোট হলেও বাংলাদেশ ধান উৎপাদনে দ্বিতীয়, মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে এসব সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। আমরা শুধু নিজেদের খাবারের জন্যই ফসল উৎপাদন করব না, বিশ্ববাসীকেও আমরা খাদ্য খাওয়াব।’

এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধুসহ নিহত সব শহীদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর মন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ