জাতীয়

নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন

আগুন
আগুন

নারায়ণগঞ্জ নগরীর খাঁনপুর এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের পাটের গুডামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার(৬ আগস্ট) বেলা ১১ টার দিকে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামটি ইন্টারন্যাশনাল জুট টের্ডাস নামের একটি প্রতিষ্ঠানের কাঁচা পাট মজুত করা ছিলো। সেখানে শ্রমিকরা কাঁচা পাট প্যাকেটিং করতো। এরপর সেগুলো বিভিন্ন স্থানে যেতো। বেলা ১১ টায় ৬ নম্বর গুডামের এ শাখাতে হঠাৎ আগুন দেখে চিৎকার করে দ্রুত বেড়িয়ে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনে গুডামের ভেতরে থাকা কাঁচা পাট পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্র জানা যায়নি। তদন্ত কমিটি করা হচ্ছে সে কমিটি ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করবেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ