ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৬ আগস্ট) বিকেল ৪টা ৮ মিনিটের দিকে এ আগুন লাগে।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: