জাতীয়

জ্বালানি তেলের দাম এখনও অনেক দেশের চেয়ে কম: তথ্যমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও তা এখনও অনেক দেশের তুলনায় কম বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, মূল্যবৃদ্ধির পর এদেশে জ্বালানি তেলের দাম যে পর্যায়ে গেছে, আশেপাশের দেশগুলোতে এই পরিমাণ মূল্যবৃদ্ধি অনেক আগেই করেছে।

শনিবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে ‘স্পর্ধিত তারুণ্যের প্রতিচ্ছবি শেখ কামাল’ শীর্ষক এক আলোচনার সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আরব আমিরাত, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকংসহ অনেক দেশের চেয়ে তেলের দাম এদেশে কম এবং ভারতের সমান। অর্থাৎ মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের তুলনায় কম।

তেল পাচার রোধও দাম বৃদ্ধির কারণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ভারতে ডিজেলের মূল্য বাংলাদেশি টাকায় ১১৪ টাকা এবং অকটেন ১৩৫ টাকা অনেক আগে থেকেই। আমাদের দেশে দাম কম হওয়ার কারণে সীমান্ত দিয়ে প্রচুর জ্বালানি তেল পাচার হয়ে যাচ্ছিল।

তেলের দাম বৃদ্ধির সুযোগে পরিবহন খাতে ভাড়া যেন অতিরিক্ত বেশি না হয়, তা সরকার দেখবে বলে আশ্বস্ত করে ড. হাছান মাহমুদ বলেন, যদি একটি বাসে ৫০ জন যাত্রী ধারণ ক্ষমতা থাকে এবং এর মধ্যে যদি ৭০ ভাগ আসন পূর্ণ থাকে, তাহলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে মাত্র ২৯ পয়সা। বর্তমানে প্রতি কিলোমিটারে এক টাকা ৮০ পয়সা করে ভাড়া নেওয়া হয়। সেটি বেড়ে এখন দুই টাকা নয় পয়সা হবে। সরকার পরিবহন সেক্টরসহ সবার সঙ্গে বসবে এবং মূল্যবৃদ্ধির অবৈধ সুযোগ যাতে কেউ নিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। বিশেষ বক্তা ছিলেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ