জাতীয়

রাজধানীতে লেগুনার ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

যাত্রাবাড়ী এলাকায় লেগুনার ধাক্কায় ইমরান (৩৪) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হাসেম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা শাহজাহান জানান, পেট্রোল পাম্পের সামনে লেগুনার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান।

শাহজাহান আরও বলেন, ইমরানের বাড়ি শরীয়তপুরের গোসাই হাট থানা এলাকায়। তার বাবার নাম মনসুর রহমান। তিনি রায়েরবাগ বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন। তাকে ধাক্কা দেওয়ার পর ঘাতক লেগুনাটির চালক পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তারা তদন্ত করবেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ