জাতীয়

সোমবার থে‌কে বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেবে চীন

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সোমবার (৮ আগস্ট) থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠ‌কে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। প্রতিমন্ত্রী জানান, প্রায় দেড় ঘণ্টা বৈঠক চ‌লে। বৈঠ‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দি‌য়ে‌ছেন, সোমবার থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।

এ‌দি‌কে মো‌মেন-ওয়াং ই-এর ম‌ধ্যে অনু‌ষ্ঠিত বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে পেজে জানান, চী‌নের স্টেট কাউন্সিলর ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌ঙ্গে সাক্ষা‌তে ওয়াং ই ঘোষণা করেন যে সব বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেওয়া হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ