জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ: দুই বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

 বৃষ্টিপাত
বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে উপকূলীয় দুই বিভাগে মাঝারি ভারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এছাড়া একই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার (৭ আগস্ট) সকালে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ওডিশা লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এমন অবস্থায় উপকূলীয় খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়বে।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. লতিফুল নেওয়াজ গণমাধ্যমকে জানান, ‘বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ কারণে সাগর একটু উত্তাল। সমুদ্রবন্দরগুলোতে এখনও কোনো সতর্ক সংকেত আমরা দেইনি। বিকেলের মধ্যে হয়তো এ বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে।’

এদিকে, রোববার বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৯৬ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ