প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমান বন্দরের রানওয়ে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। বিকেল ৪টার দিকে রানওয়েটি আবার চালু করা হয়েছে।
তবে রানওয়েটি কী কারণে বন্ধ ছিল সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
বিমান বন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেওয়ার সময় চাকা খুলে যায়। এ কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। এতে বিমানে থাকা কেউ আহত হননি বলে জানা গেছে। বিমানটির চাকা মেরামতের পর রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নেওয়া হয়েছে। এরপর রানওয়ে আবার চালু করা হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: