জাতীয়

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ৮৭ জন

ডেঙ্গু
ডেঙ্গু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গেলো ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন।

রোববার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৭ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে ১৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে ৩৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১৫ জন ও ঢাকার বাইরে ৭২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ১৮৪ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৭৭ জন ও ঢাকার বাইরে ৫০৭ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৮২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩৫৭ ও ঢাকার বাইরে ৪২৫ জন। পাশাপাশি চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ