জাতীয়

বঙ্গবন্ধু বাঙালির মর্যাদা প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিলেন: আইনমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

বঙ্গবন্ধু বাঙালির মর্যাদা প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন। বাঙালি জাতির প্রতি তার পরম ভালোবাসা ছিল। তিনি মনে করতেন, বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করার সম্পূর্ণ দায়িত্ব তার এবং ঠিক সেভাবেই তিনি বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন।

রোববার (৭ আগস্ট) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভায় তিন এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, বাঙালি কী করল, আর না করল তাতে বঙ্গবন্ধুর কিছু আসে যায় না। বরং বঙ্গবন্ধুকে সঠিকভাবে স্মরণ করে শ্রদ্ধা জানায়, তাহলেই বাঙালি জাতির উন্নতি হবে। বাঙালি জাতি হিসেবে একটি ভালো জায়গায় পৌঁছাবে।

আইনমন্ত্রী জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে গতানুগতিক আয়োজনের বাইরে কিছু ভিন্নধর্মী কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে পরিষ্কারভাবে জানানো দরকার, একজন ফকির হত্যার বিচার হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার দীর্ঘ ২১ বছর বন্ধ করে রাখা হয়েছিল। এজন্য ইনডেমনিটি অধ্যাদেশ ও আইন জারি করা হয়েছিল।

শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্ম এবং বর্তমান বাস্তবতায় প্রাসঙ্গিকতার বিষয়ে আলোচনা করার পরামর্শ দেন আইনমন্ত্রী। এ বছর বড় পরিসরে শোক দিবসের অনুষ্ঠান করার নির্দেশ দেন এবং অনুষ্ঠানমালার বিষয় ও সময়সূচি নির্ধারণ করে দেন তিনি। আইন মন্ত্রণালয় ১৬ আগস্ট এতিমখানায় খাবার বিতরণ করবে এবং ২১ আগস্ট দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে।

সভায় অন্যান্যের মধ্যে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ