জাতীয়

অতিরিক্ত ভাড়া: ১৫ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

বিআরটিএর অভিযান
বিআরটিএর অভিযান

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরী ও দূরপাল্লার গণপরিবহনের বর্ধিত ভাড়া কার্যকরের প্রথম দিন রোববার (৭ আগস্ট) রাজধানীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ)।

ঢাকা শহরে ১১টি ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১৫টি মামলায় ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) (উপসচিব) মো. হেমায়েত উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫টি মামলায় জরিমানার পাশাপাশি বনশ্রী পরিবহনের একটি গাড়িকে সিএনজি চালিত হলেও ডিজেল চালিত বলে ভাড়া নেওয়ার অপরাধে ডাম্পিং করা হয়েছে।

এ ছাড়া রুট ভায়োলেশন, রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীনসহ অন্যান্য অপরাধের দায়ে ৯৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দুটি গাড়ি ডাম্পিং এবং দুই জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান তিনি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ