জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার নজরুল ইসলাম গ্রেপ্তার

নজরুল ইসলাম
নজরুল ইসলাম

যুদ্ধপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

রোববার (৭ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।

নজরুলের গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটা থানার নয়ালতলায়। রাজধানীর মিরপুর-১ এলাকায় থাকতেন ৭৫ বছর বয়সী এই যুদ্ধাপরাধী।

মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর শাহ আলী থানাধীন এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুনাল গত ২৮ জুলাই রায় ঘোষণা করেন।

রায়ে নজরুলসহ ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ