জাতীয়

ভাঙারি দোকানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ মো. মিজানুর রহমান মিজান (৩৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়াল। রোববার (৭ আগস্ট) দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চিকিৎসকরা গণমাধ্যমকে জানিয়েছেন তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুবরণ করা অন্য ৩ জন হলেন-ওই ভাঙারি দোবান সংলগ্ন রিকশার গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. আলম মিয়া (২০) এবং মো. নূর হোসেন (৬০)।

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ির গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজ একই সঙ্গে। সেখান হঠাৎ করে কয়েক দফা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। পরে সবার সহযোগিতায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এতে গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিক, অটোরিকশা চালকসহ ৮ জন দগ্ধ হয়েছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ