জাতীয়

‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

দেশে ’গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। সাতটি রাজনৈতিক দল মিলে এই নতুন জোট গঠন করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব এ জোটের ঘোষণা দেন। গঠনের পরেই ১১ আগস্ট রাজধানীতে প্রথম কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে নব গঠিত জোটটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ নিয়ে নতুন জোট করা হয়েছে।

জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, ষড়যন্ত্র নয়, ওপেন ঘোষণা দিয়ে সরকার বিরোধী আন্দোলন করবে গণতন্ত্র মঞ্চ৷ সরকার বিরোধী লড়াইয়ের বিকল্প নেই।

জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এই সংগ্রামে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পাশাপাশি আগামী ১১ তারিখে রাজপথে প্রথম কর্মসূচির ঘোষণা দেন তিনি।

রূপরেখায় বলা হয়- আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটের অধিকার নিশ্চিত এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা এবং একটি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

১.রাষ্ট্রের তিন অঙ্গ- সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা ও সরকারের জবাবদিহিতার কার্যকরী ব্যবস্থা গড়ে তোলা।

২.সংখ্যানুপাতিক নির্বাচন ও দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তনের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার। একই সঙ্গে ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য জাতীয় কমিশন গঠন।

৩. বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, নিম্ন আদালতকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করে তার পরিচালনা ও তদারকি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা, প্রধান বিচারপতিসহ বিচারক নিয়োগ ও পদোন্নতির বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। '

৪. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।

৫. মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের নীতিতে রাষ্ট্রের সব নাগরিকের জীবন ও মর্যাদা নিশ্চিত করা।

৫.দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির টেকসই প্রকৃতিবান্ধব ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য সমান সুযোগের নিশ্চয়তা তৈরি।

জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া, নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ