জাতীয়

টাকার মান ৩০ পয়সা কমাল কেন্দ্রীয় ব্যাংক

 ফাইল ছবি
ফাইল ছবি

ডলার সংকট কাটাতে নানা পদক্ষেপ নি‌য়েও সুফল পাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। দিন দিন বেড়েই চলেছে দাম। অপরদিকে ডলারের বিপরীতে কমছে টাকার মান। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সোমবার ( ৮ আগস্ট) ৯৫ টাকা দরে ডলার বিক্রি করেছে।

সোমবার (৮ আগস্ট) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হয়েছে ৯৫ টাকা। অর্থাৎ আজ ৮ আগস্ট (সোমবার) বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটাতে এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে।

নিয়ম অনুযায়ী এটিই ডলারের আনুষ্ঠানিক দর। একদিন আগেও এ দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। সেই হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক নতুন দামে ১৩৯ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে। এদিন বৈ‌দে‌শিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩৯ দশ‌মিক ৫৬ বিলিয়ন ডলা‌রে।

ত‌বে কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১৪ থে‌কে ১১৫ টাকা। আজ‌ খোলাবাজারে এক ডলার বি‌ক্রি হ‌চ্ছে ১১৩ টাকা থেকে ১১৫ টাকা ৫০ পয়সা। সোমবার ছিল ১১০ থেকে ১১১ টাকা।

বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তেও ১০৭ থে‌কে ১০৮ টাকা পর্যন্ত দা‌মে নগদ ডলার বি‌ক্রি হচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ