জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকা-চট্টগ্রামে বিআরটির অভিযানে মামলা, জরিমানা

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত ৪২টি মামলা করেছেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বাসগুলোর কাছ থেকে এক লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

বিআরটির একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর ওই কর্মকর্তা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকায় ১০টি আদালত ৩৩টি মামলায় এক লক্ষ ছয় হাজার ৫০০ টাকা ও চট্টগ্রাম শহরে দুইটি আদালত নয়টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে। অর্থ্যাৎ ১২টি আদালত মোট ৪২টি মামলায় এক লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন।

বিআরটিএর কর্মকর্তা আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও রুট পারমিট না থাকায় মনজিল পরিবহনের একটি গাড়ি ডাম্পিং করা হয়। এছাড়া, রুট ভায়োলেশন, রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন, ওভারস্পিডসহ অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি মামলায় মোট ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ’র মোবাইল কোর্ট। সেইসঙ্গে ৫টি গাড়ি ডাম্পিং এবং চারজন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ