জাতীয়

মানবাধিকার কমিশনকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির

 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) কারও মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে জোরালো ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন জমা দিলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনেরও নির্দেশ দেন। এছাড়া তিনি মানবাধিকার সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেন।

মানবাধিকার রক্ষার সার্বিক নির্দেশনা বাস্তবায়নে কমিশনের সংশ্লিষ্ট সবাইকে কাজ করার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ