জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু

প্রথমদিন মালয়েশিয়ায় গেলেন ৫৩ জন কর্মী
প্রথমদিন মালয়েশিয়ায় গেলেন ৫৩ জন কর্মী

অবশেষে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হলো। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ৫৩ জন কর্মীর প্রথম দলটি সোমবার (৮ আগস্ট) রাতে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেছে।

বিএমইটি জানায়, ৫৩ জন কর্মী নিয়ে একে-৭০ ফ্লাইটযোগে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছে।

এসব কর্মীকে বিমানবন্দরে বিদায় জানান বিএমইটির মহাপরিচালক মো. শহিদুল আলম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য প্রশাসন ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদসহ এজেন্সির প্রতিনিধিরা।

বিএমইটি সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ হাজারের মতো কর্মী প্রক্রিয়ার মধ্যে আছেন। এ মাসে আরও কয়েকটি ফ্লাইট যাবে। আগামী মাস থেকে পুরোদমে যাওয়া শুরু হবে। প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার যাবে।

বিএমইটি জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর কর্মী প্রেরণে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর রিক্রুটিং এজেন্সি মেসার্স সিমপ্লেক্স ইন্টারন্যাশনালকে (আরএল ১০২২) মন্ত্রণালয় কর্তৃক ৩২৫ জন কর্মীর নিয়োগানুমতি প্রদান করা হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ১৯টি রিক্রুটিং এজেন্সিকে মোট ৩ হাজার ২২ জন কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ