আগামী ১১ আগস্ট শুরু হবে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় শিশুদের উপযোগী ফাইজারের আরো ১৫ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চালানটি ছোট শিশুদের অনুদান দেওয়া টিকার দ্বিতীয় চালান।
মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনার জন্য যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরও ১৫ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশকে অনুদান দিয়েছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে পাওয়া করোনার টিকার পরিমাণ ৭ কোটি ৫০ লাখ ডোজেরও বেশি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টিকা ছাড়াও করোনা মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: