জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

মজুরি বাড়ানোর দাবিতে ২৪১ চা-বাগানে কর্মবিরতি

কর্মবিরতিতে চা-শ্রমিকেরা
কর্মবিরতিতে চা-শ্রমিকেরা

বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে চা-শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে দেশের ২৪১ চা বাগানে তিন দিনের কর্মবিরতি চলছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সব চা-বাগানে এক যোগে এই কর্মবিরতি শুরু হয়।

কর্মবিরতির পাশাপাশি চা-শ্রমিকরা তাদের নিজ নিজ বাগানে বিক্ষোভ মিছিল করেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা এই কর্মবিরতি পালন করবেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় ও বাগানগুলোর যৌথ সিদ্ধান্তে এ কর্মসূচি ঘোষণা করা হয় বলে গণমাধ্যমকে জানান সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল।

তিনি বলেন, ‘এই কর্মসূচি সফল করতে আমরা গত দুইদিন চা-বাগান পঞ্চায়েতের সঙ্গে মতবিনিময় সভা করেছি।’

‘চা-শ্রমিকের দৈনিক হাজিরা ১২০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করার দাবি অনেক দিনের,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তাহলে মজুরি দাঁড়াবে ১৩৪ টাকা। এ দিয়ে একজন শ্রমিক কীভাবে চলবে?’

‘সারাদিন পরিশ্রম করেও এক লিটার পেট্রোলের দাম হয় না,’ বলে মন্তব্য করেন এই শ্রমিক নেতা।

সিলেট বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম বলেন, ‘চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়টি মূলত মালিক পক্ষ ও চা-শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে হয়ে থাকে। সেখানে আমরা প্রভাব খাটাতে পারি না। তারা যদি আমাদের কাছে বিচারপ্রার্থী হয় সেক্ষেত্রে আমরা ২ পক্ষকে নিয়ে আলোচনা করে মীমাংসা করতে পারি।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ