জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী আজ

এস এম সুলতান
এস এম সুলতান

প্রাণ ও প্রকৃতির শিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী ১০ আগস্ট (বুধবার)। ১৯২৪ সালের আজকের এই দিনে নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মেছের আলী ও মায়ের নাম মাজু বিবি।

এস এম সুলতান ১৯৮২ সালে ‘একুশে পদক’, ১৯৮৪ সালে ‘রেসিডেন্ট আর্টিস্ট’, ১৯৮৬ সালে ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা’ এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদকে’ ভূষিত হন। এছাড়া, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন।

বরেণ্য এই শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এস এম সুলতান ছবি আঁকতেন জলরং ও তেলরঙে। কিন্তু তার কাগজ আর রঙের মান ছিল খুব সাধারণ। কিছু কিছু ছবি তিনি কয়লা দিয়েও এঁকেছেন। তাই তার অনেক ছবিই নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে সুলতান সচেতনও ছিলেন না। সুলতান শুধু শিল্পীই ছিলেন না, তিনি সংগীত ভালোবাসতেন। খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিল্পের বীজ ছড়িয়ে দিতে যশোরে প্রতিষ্ঠা করেন ‘একাডেমি অব ফাইন আর্টস কলেজ’। এখন সেটা ‘চারুপীঠ’ নামে পরিচিত।

এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে বিভিন্ন আয়োজন চলছে। এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- কোরআনখানি, শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও এস এম সুলতান আর্ট ক্যাম্পের উদ্বোধন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ