জাতীয়

প্রথম দফায় টিকা পাবে ১২ সিটি কর্পোরেশনের শিশুরা

 ফাইল ছবি
ফাইল ছবি

২৫ আগস্ট থেকে সারাদেশে শুরু হচ্ছে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম। প্রথম দফায় ১২ টি সিটি কর্পোরেশনে এ কার্যক্রম পরিচালিত হবে। এর আগে বৃহস্পতিবার (১১ আগস্ট) পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১১ আগস্ট) থেকে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে। এরপর ২৫ আগস্ট থেকে পুরোদমে সারাদেশে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে।

খুরশীদ আলম বলেন, ৫ থেকে ১১ বছরের শিশুদের এই টিকা কার্যক্রম সারাদেশের ১২টি সিটি কর্পোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে। টিকার প্রথম রাউন্ড চলবে ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন। এরপর দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) হবে প্রথম রাউন্ডের দুই মাস পর।

মহাপরিচালক আরও বলেন, শিশুদের জন্য ফাইজারের বিশেষ ব্যবস্থায় তৈরি করা টিকা পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে আছে। আমাদের টিকা কর্মীরাও সারাদেশে প্রস্তুত রয়েছে।

প্রথমদিকে সিটি কর্পোরেশন এলাকায় শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । তবে পর্যায়ক্রমে তা সারাদেশের জেলা-উপজেলা পর্যায়েও শুরু হবে বলে জানান তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ