জাতীয়

নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: তথ্যমন্ত্রী

 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ । বুধবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান-২-এ লেকশোর হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত রাজনৈতিক ই-লার্নিং প্ল্যাটফর্মের জাতীয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেছেন, আমরা নির্বাচন বর্জন ও প্রতিহতের সংস্কৃতি লালন করি।

হাছান মাহমুদ বলেন, দেশে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কোন একক দলের দায়িত্ব নয়। সকল রাজনৈতিক দলের দায়িত্ব গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখা। আমাদের গত ৫০-৫১ বছরের ইতিহাসে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তখনই হুমকির মুখে পড়েছে, যখন কেউ অস্ত্র উঁচিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে। অস্ত্র উঁচিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আবার ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠিত হয়েছে তখন আমাদের দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে।

গণতান্ত্রিক রীতি-নীতির চর্চার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও রীতি-নীতির চর্চা সম্মিলিত রাজনৈতিক দায়িত্ব। নির্বাচন এলে আমরা যদি নির্বাচন বর্জনের সংস্কৃতি লালন করি তাহলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আমি আশা করব, আমরা নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবো। সবকিছুতে না বলার রাজনৈতিক সংস্কৃতি এটি আমাদের রাজনীতিতে তিক্ততা বাড়িয়েছে। আমি আশা করি, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আগামী সরকার প্রতিষ্ঠিত হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ