অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন/রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন, হাইড্রোলিক হর্নসহ অন্যান্য অপরাধের দায়ে বুধবার (১০ আগস্ট) ঢাকায় ১০টি ভ্রাম্যমাণ আদালতে ১৯টি মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরী ও দূরপাল্লার গণপরিবহনের বর্ধিত ভাড়া কার্যকরের পর গত ৭ আগস্ট থেকে রাজধানীতে অভিযান চালাচ্ছে বিআরটিএ কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) (উপ-সচিব) হেমায়েত উদ্দিন জানান, এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ৯৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: