জাতীয়

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী‌র জন্য আম পা‌ঠালো পা‌কিস্তান

 পাকিস্তানের আম উপহার
পাকিস্তানের আম উপহার

পা‌কিস্তা‌নের রাষ্ট্রপতি ড. আরিফ আলভী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি মো. আব্দুল হা‌মিদ ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্য আম উপহার পা‌ঠি‌য়ে‌ছেন।

বুধবার (১০ আগস্ট) ঢাকাস্থ পা‌কিস্তান হাইক‌মিশন তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌ক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, প্রত্যেক বছর পাকিস্তান বন্ধুত্বপূর্ণ দেশের স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিশ্বখ্যাত পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠায়।

এ ঐতিহ্যের ধারাবাহিকতায়, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠিয়েছেন।

এর আগে, গত জুলাই মা‌সের শুরুর দি‌কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য এক হাজার কেজি আম পা‌ঠি‌য়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ