জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ আজ

বাংলাদেশ-ভারতের পতাকা
বাংলাদেশ-ভারতের পতাকা

দুই বছর বিরতির পর বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত।

নয়াদিল্লিতে এদিন চতুর্থ সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান নেতৃত্ব দেবেন। আর নয়াদিল্লির পক্ষে দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক সূত্র বলছে, সংলাপে প্রতিরক্ষা খাতে ভারতের দেওয়া লাইন অব ক্রেডিটের (এলওসি) আংশিক ব্যবহার, দ্বিপাক্ষিক সহযোগিতা, নিরাপত্তা ইস্যু বিশেষ করে জঙ্গিবাদ দমন, প্রশিক্ষণ, যৌথ মহড়া, সফর বিনিময়সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।

সবশেষ ২০২০ সালের ২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় প্রতিরক্ষা সংলাপ হয়েছিল।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ