জাতীয়

শোক দিবসের অনুষ্ঠানে প্রবেশে লাগবে টিকা সনদ

 ফাইল ছবি
ফাইল ছবি

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচী গ্রহণ করেছে আওয়ামী লীগ। এই অনুষ্ঠান কর্মসূচীতে আগতদের সঙ্গে করোনা টিকা সনদ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সরকারি এক তথ্যবিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়।

তথ্যবিবরণীতে আরও যেসব নির্দেশনার কথা জানানো হয়েছে-

- অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রদানে সক্ষম এরূপ মাস্ক সঠিকভাবে নাক-মুখ ঢেকে পরিধান করতে হবে।

- অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ প্রদর্শন করতে হবে।

- অনুষ্ঠানস্থলের প্রবেশ পথ ও বহির্গমন পথ ভিন্ন ভিন্ন ও একমুখী হতে হবে।

- অনুষ্ঠানস্থলে সাবান পানি দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

- আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক অংশগ্রহণ করতে পারবে।

- অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

- সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন না।

- হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।

- স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ