জাতীয়

৮৩% শিক্ষার্থী টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সফলভাবে করোনা টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন ১২ থেকে ১৮ বছর বয়স বয়সী শিক্ষার্থীদের ৮৩ শতাংশ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এখন পর্যন্ত ৯৮ শতাংশ শিক্ষার্থী করোনার টিকার প্রথম ডোজ পেয়েছে।

দীপু মনি বলেন, শিক্ষা-কার্যক্রম যেন বন্ধ বা ব্যাহত না হয় সে লক্ষ্যেই ৫-১১ বছর বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। এর আগে ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া হয়েছে। আর কখনোই যাতে শিক্ষা কার্যক্রম কিংবা প্রতিষ্ঠান বন্ধ করতে না হয় সেজন্য সবাইকেই টিকার আওতায় নিয়ে আসা প্রয়োজন।

শিশুদের টিকা কার্যক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে শুরু থেকে সহযোগিতা করে আসছে। আর এই কার্যক্রম মূলত প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জড়িত, সঙ্গে আছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনায় আমাদের শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। তারপরও সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় আমরা শিক্ষা কার্যক্রম শুরু করেছি। দেশে এখনও অতিমারি চলছে, হয়তো প্রকোপ কম। এ জন্য স্বাস্থ্য বিধিনিষেধ ও টিকা নিতে হবে। ৫ থেকে ১১ বছরের সব শিশুই সুরক্ষার আওতায় আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি রাজেন্দ্র বোহরা, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট প্রমুখ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ