জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকা-চট্টগ্রামে বিআরটিএর মামলা, জরিমানা

বিআরটিএ
বিআরটিএ

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১০টি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে মামলা, জরিমানা আরোপ ও আদায় করা হয়।

শনিবার (১৩ আগস্ট) বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১০টি স্পটে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ৩২টি বাসের বিপরীতে ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন।

এছাড়া রুট ভায়েলেশন/রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৯০টি বাসের বিপরীতে ৯০টি মামলায় ৩ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ