জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে রোল মডেল: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে রোল মডেল বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (১৩ আগস্ট) নিজ বাসভবনে সিংড়া উপজেলায় অসুস্থ ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার।

জুনাইদ আহমেদ পলক বলেন, ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে প্রভাব ফেলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই তেল, চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ রাশিয়া সারা বিশ্বে তেল, সার, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল ইত্যাদি নিত্যপণ্য রপ্তানি করে থাকে। বর্তমানে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এসব বিক্রি করতে পারছে না। মাত্র কয়েক মাস এই দুর্ভোগ হতে পারে, এরপর আবার সবকিছু ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, সব দুর্যোগ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা করোনাকালে সংকট মোকাবিলা করেছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে করোনা, বন্যাসহ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। দুর্ভোগ ও দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী সারা বিশ্বে রোল মডেল।

পলক আরও বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে তেল ও সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। তাদের শাসনামল ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। বিএনপি সরকার জনগণের সঙ্গে শুধু প্রতারণা করে গেছে। বিএনপির সময় বিদ্যুতের জন্য আন্দোলন করতে হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়িত করেছে। জনগণের বিপদে পাশে আছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন করেছে।

পরে প্রতিমন্ত্রী পলক উপজেলার রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ