জাতীয়

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক নিহত

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর রামপুরা ওয়াপদা সড়ক এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক মো. সেন্টু মৃধার (৩৮) মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, সেন্টু মৃধার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়। তিনি পূর্ব রামপুরার ১৩৬/৫ নম্বর বাসায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করতেন।

সেন্টু মৃধার ছেলে মো. সাব্বির মৃধা জানান, ভোর পাঁচটার দিকে খবর পাই, রামপুরা ওয়াপদা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আমার বাবার রিকশা উল্টে গেছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। পরে সকাল ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ