ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১৩ আগস্ট) ভোর ৬টা থেকে রোববার (১৪ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে সাত হাজার ৩৪৭ পিস ইয়াবা, ৩৪ গ্রাম হেরোইন, ৪২ কেজি ৩৫১ গ্রাম গাঁজা, ৪৫৩ বোতল ফেনসিডিল, ৮০ বোতল দেশি মদ ও ৫০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: