জাতীয়

সাগরে নিম্নচাপ, ভারি বৃষ্টির আশঙ্কা দক্ষিণাঞ্চলে

বৃষ্টিপাত
বৃষ্টিপাত

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত হয়ে রোববার নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল।

তিনি বলেন, ‘এই নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। এটি বর্তমানে ভারতের উপকূলের কাছে আছে। উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অল্প সময়ের মধ্যেই এটি উপকূলে উঠে যাবে।’

ছানাউল হক মন্ডল বলেন, ‘উপকূলে উঠার পর বৃষ্টিতে এটি দুর্বল হয়ে যাবে। এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বায়ুতাড়িত জলোচ্ছ্বাস থাকবে। এই জলোচ্ছ্বাসের কারণে দুই থেকে চার ফুট পানির উচ্চতায় নিম্নাঞ্চল প্লাবিত হবে। একইসঙ্গে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝাড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এ আবহাওয়াবিদ আরও বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ