জাতীয়

ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: দগ্ধ আরো একজনের মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।

নিহত রাজিব দৌলতপুর উপজেলার আল্লাহরদর্গা এলাকার রাজ্জাকের ছেলে এবং ভেড়ামারার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ১২ আগস্ট রাত ৮টার দিকে ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেলবাহী ট্যাংকার থেকে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। তারা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল ও একই এলাকার তৌহিদুল ইসলামে ছেলে বিজয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাজিব নামে একজনের মৃত্যু হয়েছে।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ