জাতীয়

সেপ্টেম্বরের শেষেই লোডশেডিং নিয়ন্ত্রণে: জ্বালানি প্রতিমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যদি আরও কমে তবে দেশে তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেপ্টেম্বর মাসের শেষে লোডশেডিংও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন তিনি।

রোববার ( ১৪ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে 'বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ববাজার' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এ সেমিনারের আয়োজন করে।

নসরুল হামিদ বলেন, আমরা তেলের দাম বাড়াইনি বরং সমন্বয় করেছি। আরও সমন্বয় করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম আরেকটু কমে, তবে আরেকটু কমিয়ে সমন্বয় করবো।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আশাবাদী তেলের দাম কমলে সমন্বয় করে নিচে নিয়ে আসতে পারবো। আগামী মাসে লোডশেডিংও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবো। আশা করছি আগামী মাসের শেষেই লোডশেডিং বিদায় নেবে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা ভালো আছি। ভালো থাকব। সকলের সহায়তা প্রয়োজন।

বিশেষজ্ঞদের উদ্দেশে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অনেক বিশেষজ্ঞ আছেন, হুটহাট কথা বলেন। এখন চ্যালেঞ্জের সময় আসছে। এখন দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে কথা বলার সময় নয়। এখন চ্যালেঞ্জ মোকাবিলার সময়। এখন কী করতে হবে, সেটা নিয়ে কথা বলেন।

গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে ভোক্তাপর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা প্রতি লিটার, কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার, অকটেন ১৩৫ টাকা প্রতি লিটার ও পেট্রল ১৩০ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ছিল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ