জাতীয়

১৩৯৬ কোটি টাকা পাচারের ‘মূল হোতা’ গ্রেপ্তার

 টাকা পাচারের ‘মূল হোতা’ মো. শহীদুল আলম
টাকা পাচারের ‘মূল হোতা’ মো. শহীদুল আলম

বিভিন্ন পণ্য অবৈধভাবে আমদানির মাধ্যমে বিপুল পরিমাণ শুল্ককর ফাঁকি দিয়ে ১ হাজার ৩৯৬ কোটি ১৪ লাখ টাকা পাচারের ‘মূল হোতা’ মো. শহীদুল আলমকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রোববার (১৪ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৩ আগস্ট ২৯টি মানিলন্ডারিং মামলার এজাহারভুক্ত আসামি মো. শহীদুল আলমকে বিদেশ (ইতালি) যাবার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পল্টন মডেল থানা পুলিশের সহযোগিতায় আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আসামি অন্যান্যদের সঙ্গে যোগসাজশে ভুয়া নাম, ঠিকানা ও দলিলাদির মাধ্যমে ট্রেড লাইসেন্স, আয়কর সনদ (টিআইএন), ভ্যাট রেজিস্ট্রেশন (বিআইএন), আমদানি রেজিস্ট্রেশন সনদ (আইআরসি), ব্যাংক হিসাব ও এলসি খুলে মেশিনারি ঘোষণায় উচ্চ শুল্কের মদ, সিগারেট, এলইডি টিভি, গুঁড়া দুধ, ফটোকপি মেশিন ইত্যাদি পণ্য অবৈধভাবে আমদানির মাধ্যমে বিপুল পরিমাণ শুল্ককর ফাঁকি দিয়েছেন এবং বিপুল অংকের অর্থ পাচার করেছেন।

আসামি মো. শহীদুল আলম ও তার অন্যান্য সহযোগী মেসার্স অ্যাগ্রোবিডি অ্যান্ড জেপি, হেনান আনহুই অ্যাগ্রো এলসি, হেব্রা ব্রাঙ্কো এবং চায়না বিডিএল নামের ৪টি অস্তিত্বহীন প্রতিষ্ঠান খুলে ওই প্রতিষ্ঠানের নামে মিথ্যা ঘোষণায় ক্যাপিটাল মেশিনারি আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ মদ, সিগারেট, এলইডি টিভি, গুঁড়া দুধ, ফটোকপি মেশিন আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে মোট ১৩৯৬ কোটি ১৪ লাখ টাকা মানিলন্ডারিং করেছেন।

আসামিকে পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পঠানো হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ