জাতীয়

বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১৬ জন

 ফাইল ছবি
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গেলো ২৪ ঘণ্টায় ১১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময় কারো মৃত্যু হয়নি।

রোববার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার (১৩ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ৭০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪৬ জন চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৮৭ জন চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৩১৪ জন এবং ঢাকার বাইরে ৭৩ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৩ হাজার ৭৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ