রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটে সোমবার (১৫ আগস্ট) প্লাস্টিক কারাখানায় আগুনের সূত্রপাত একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।
সোমবার (১৫ আগস্ট) দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ১২টায় আগুন লাগার খবর পেয়ে পৌছাতে তাদের সময় লাগে ৯ মিনিট। ৯৫ জন কর্মী বেলা দুইটা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: