জাতীয়

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর বনানী ফুটওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় জামিল আহমেদ শুভ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এম শামসুর রহমান গণমাধ্যমকে জানান, রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ও নিহতের মোটরসাইকেল থানায় নেওয়া হয়।

জানা যায়, বনানী থেকে মহাখালীগামী একটি সিএনজি প্রথমে শুভর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর একটি বড় ট্রাক মোটরসাইকেলটিকে আবার ধাক্কা দিলে শুভ রাস্তায় ছিটকে পড়ে। এত ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।

পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা যায় তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ