জাতীয়

ফেরি ভাড়া ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত, বুধবার থেকে কার্যকর

 ফাইল ছবি
ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের সব রুটের ফেরিতে যানবাহন পারাপারের ভাড়া ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান শামীম আল রাজী জানান, বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

এর আগে গত ১৬ জুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল। এ নিয়ে দুই মাসের ব্যবধানে ৪০ শতাংশের বেশি ভাড়া বাড়ানো হলো।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমানে ফেরিতে যে ভাড়া নেওয়া হচ্ছে তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, এখন পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট, শিমুলিয়া-বাংলাবাজার/ মাঝিরকান্দী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাটি-ভেদুরিয়া-এই ছয় রুটে ফেরি চলাচল করে।

নতুন করে ভাড়া বাড়ানোর আগপর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে (ভ্যাট ছাড়া) একটি এক টনের পণ্যবাহী যানবাহনের জন্য ৮৮০ টাকা, বড় বাসের জন্য ২ হাজার ১০০ টাকা, মাইক্রোবাসের জন্য ১০০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০ টাকা করে ভাড়া দিতে হতো। বুধবার থেকে এর সঙ্গে ২০ শতাংশ হারে ভাড়া যুক্ত হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ