জাতীয়

পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ৫০০ গুদাম-কারখানা স্থানান্তর ডিসেম্বরের মধ্যে

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ অন্তত ৫০০টি গুদাম-কারখানা স্থানান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার (১৭ আগস্ট) পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তাপস বলেন, ঝুঁকিপূর্ণ এসব গুদাম-কারখানা চিহ্নিত করার জন্য আমাদের একটি কমিটি আছে সেই কমিটি প্রতিবেদন জমা দেবে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে জমা দেব। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমন্বয়ের মাধ্যমে এই কাজ করা হবে।

ডিএসসিসি মেয়র বলেন, এসব এলাকার কারখানা-গুদামে মানুষ ঝুঁকি নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে। ফলে বারবার এমন দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটছে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় এসব রাসায়নিক কারখানা, গুদাম, বিভিন্ন ধরনের ফ্যাক্টরির কারণে এই এলাকায় যানজট যেমন বেশি থাকে, তেমনি অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে সবাই। এমন অবস্থা থেকেই বারবার অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলেছে। তাই সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী শ্যামপুরে এসব রাসায়নিক গুদাম, কারখানগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। যে অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে সেখানে অন্তত ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে।

তিনি আরও বলেন, ডিএসসিসি মেয়র হিসেবে আমি মনে করি নদীর তীরে এত সুন্দর জায়গায় এসব স্থাপনা থাকা উচিত নয়, এটা হতে হবে পর্যটন এলাকা। এখানে এসব গুদাম, কারখানা থাকা ভালো দেখায় না। বরং এগুলো পর্যটকবান্ধব এলাকা হিসেবে রূপান্তর করা আমাদের উচিত বলে মনে করি।

গত ১৫ আগস্ট (সোমবার) দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে অগ্নিকাণ্ডের তদন্ত করতে পাঁচ সদস্যদের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ