ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ অংশগ্রহণকারীরা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। বিশ্বের ১৭টি দেশের ৩০ জন বিদেশি এবং ৫৮ জন দেশিসহ সর্বমোট ৮৮ জন প্রশিক্ষণার্থী বুধবার (১৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।
পরিদর্শনে এনডিসির উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ নেন। এ উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দেওয়া হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসবিুল আলমের সভাপতিত্বে সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর/ সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরিদর্শনকারী কর্মকর্তাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। প্রশিক্ষণার্থী অফিসাররা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ও কর্মকাণ্ডের প্রশংসা করেন।
এসময় অন্যান্যের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।