জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ভারতে দুই বছর কারাভোগের পর দেশে ফিরলেন আট নারী

বেনাপোল সীমান্ত
বেনাপোল সীমান্ত

ভারতে দুই বছর কারাভোগের পর আট বাংলাদেশি নারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘সব আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।’

জাস্টিস অ্যান্ড কেয়ার বেনাপোল শাখার ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, ‘বেনাপোল বন্দর থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোর শেল্টার হোমে রাখা হয়েছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

‘কেউ যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চান আমরা তাদের সহযোগিতা করবো,' বলেন তিনি।

ফেরত আসাদের একজন বলেন, ‘ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে ভারতে যাই। সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় দিল্লি পুলিশ আটক করে। পরে আদালত দুই বছরের সাজা দেন।’

তিনি আরও বলেন, ‘সাজার মেয়াদ শেষে এনজিও সংস্থা হায়দ্রাবাদ প্রাজাওয়ালা শেল্টার হোমে পাঠানো হয়। সেখানে অনেক বাংলাদেশি নারী দেশে ফেরার অপেক্ষায় আছেন।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ