জাতীয়

মার্কেটে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, দোকান লুটপাট

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি মার্কেটে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দোকান থেকে স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

দুপুর ২টার দিকে আব্দুল্লাহপুরের রসুলপুর বাজারে নাসিরুদ্দিন সুপার মার্কেটে এই গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বপন মন্ডলকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত স্বপন মন্ডল গণমাধ্যমকে জানান, দুই মোটরসাইকেলে চারজন তার দোকানের সামনে এসে নামে। এরপর সবাই তার দোকানে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই তার ডান পায়ের হাঁটুতে গুলি করে। পরে দোকান থেকে স্বর্ণালংকার লুট করে মোটরসাইকেলে পালিয়ে যায়। তবে কত ভরি স্বর্ণ ও টাকা-পয়সা নিয়ে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মুক্তার হোসেন নামে আরেক ব্যবসায়ী জানান, নিউ আল আমিন জুয়েলার্স নামে দোকানের মধ্যে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করতে থাকে। এতে দোকান মালিক স্বপন মন্ডলের ডান পায়ের হাঁটুতে গুলি লাগে। খবর পেয়ে দোকান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, আহত স্বর্ণ ব্যবসায়ীকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার ডান হাঁটুতে গুলি লেগেছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ